1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইমামকে মাদরাসা থেকে অপসারণের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

ইমামকে মাদরাসা থেকে অপসারণের প্রতিবাদে মুসল্লীদের মানববন্ধন

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদরাসার শিক্ষক আব্দুল আজিজকে অপসারণের প্রতিবাদে ও পুর্নবহালের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লী ও স্থানীয় গ্রামবাসী। শনিবার সকালে জেলা শহরের ফুলবাগান নতুনপাড়ায় মাদরাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী ও শংকরবাটি চারতলা জামে মসজিদের মুসল্লীরা। এসময় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে ২৪ ঘন্টার মধ্যে মাদরাসার প্রিন্সিপাল মাহবুবুর রহমানের পদত্যাগ দাবি করেন তারা৷

মানববন্ধনে বক্তারা বলেন, শংকরবাটি চারতলা জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ একইসাথে দীর্ঘদিন ধরে নিমগাছি দারুল উলুম জেসামিয়া মাদরাসার শিক্ষক হিসেবে সম্মানের দায়িত্ব পালন করছিলেন৷ কিন্তু হঠাৎ করেই কোন কারন ছাড়াই অনৈতিক ও অবৈধভাবে তাকে অপসারণ করেছেন মাদরাসার অধ্যক্ষ মাহবুবুর রহমান। প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতসহ নিজের অনিয়ম-দুর্নীতি ঢাকতেই তাকে অপসারণ করা হয়েছে। আব্দুল আজিজ ছাড়াও আরও তিন শিক্ষককে একইভাবে সরিয়েছেন প্রিন্সিপাল মাহবুবুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা মো. মিন্টু, মো. মানিক, আশরাফুল হক, নুর-আলম, মো. শামিম ইসলাম, মো. আনজার আলী, মো. মেহেদী হাসানসহ অন্যান্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park