1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শিশু অপহরণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরে শিশু অপহরণের অভিযোগে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নৌকা বাইছ দেখানোর কথা বলে সারজিদ আহমদ (৯) নামের এক শিশুকে অপহরণের অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তাকৃতরা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার ছেলে ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের মৃত আব্দুর শহিদের ছেলে জনি (২৫) ও বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের ছেলে সোহাগ মিয়া (২৫)।গত বুধবার ওই শিশুর বাবা ইনাতগঞ্জ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আল-আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ওই তিনজনের নামে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ অক্টোবর) শিশু সারজিদ তার খেলার সাথীদের সঙ্গে বাড়ির পাশে আলীগঞ্জ সেতুতে খেলাধুলা করতে যায়। ওই সময় অভিযুক্তরা ব্যাটারিচালিত ইজিবাইক (মিশুক) যোগে নৌকা বাইছ দেখানোর কথা বলে শিশু সারজিদসহ চার শিশুকে নিয়ে যায়। পরে নৌকা বাইছ দেখা শেষে জনি ও সোহাগ একই স্থানে সারজিদের সাথী তিন শিশুকে গাড়ি থেকে নামিয়ে দেন। তবে শিশু সারজিদ ও অভিযুক্ত ছালিম উদ্দিন আর ফিরে আসেনি।
ঘটনার পরদিন সারজিদের বাবা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত জনি ও সোহাগকে স্থানীয় আলীগঞ্জ বাজারে তাঁর ছেলের বিষয় জানতে চাইলে, তারা কোন উত্তর দেননি। এ সময় স্থানীয়রা জনি এবং সোহাগকে মারধরও করেন। পরে বুধবার জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হলে, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

মামলার বাদী শিশু সারজিদের বাবা আল-আমিন বলেন, আমার ছেলের খেলার সাথীদের কাছ থেকে জানতে পেরেছি; ছালিম উদ্দিন তার সহযোগিদের মাধ্যমে আমার ছেলেকে ফুসলিয়ে মৌলভীবাজারের দিকে অপহরণ করে নিয়ে গেছে। ছেলেকে ফিরে পেতে মামলা করেছি।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তারের পর আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে আসামিদের বিরুদ্ধে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park