
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর শাহারপাড়া আঞ্চলিক শাখার গঠন উপলক্ষে বুধবার বাদ এশা মাওলানা আব্দুল বাসিত কামালী রাজু সভাপতিত্বে আব্দুর রাকিব কামালীর পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়,
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহীন কামালী, বিশেষ অতিথি জগন্নাথপুর উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হা.মাওলানা শামসুূ্দ্দীন আহমদ,প্রমুখ।
এতে সবার সম্মতিক্রমে মাওলানা আব্দুল হাই কামালী সুহিত কে সভাপতি, মৌলভী আব্দুর রাকিব কামালী কে সেক্রেটারি, মাওলানা তায়েফ কামালী জুম্মান কে সাংগঠনিক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট বৃহত্তর শাহারপাড়া কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে ১২জন যোগ দান করেন।