1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরে প্রতিহিংসা নয় শান্তি পৌঁছে দিতে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরে প্রতিহিংসা নয় শান্তি পৌঁছে দিতে।

জামান উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

জামান উদ্দিন। স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের মা খালেদা জিয়ার নির্দেশে,তারেক জিয়ার শান্তিময় বাণী পৌঁছে দিতে সাতক্ষীরা জেলা সফর করেছেন। কালিগঞ্জ পৌছালে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় 700 মোটরবাইক বহর তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। অনুসন্ধান পূর্বক জানা যায়,সাবেক ছাত্রনেতা কেন্দ্রীয় কার্যবিবাহ কমিটির যুবদল সদস্য শাজাহান রনি, আগামী দলের কর্ণধার তারেক রহমানের শান্তির বাণী ঘরে ঘরে পৌঁছাতে সম্প্রতি তিনি কালিগঞ্জ আংশিক শ্যামনগর সফর করেন। শ্যামনগর জেসি কমপ্লেক্স ভবনে পৌঁছালে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। উপজেলা সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ নাজমুল হক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা রাখেন, শ্যামনগরের গর্ব তারুণ্যের অহংকার,সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র নেতা শাজাহান রনি। তিনি তার বক্তৃতায় বলেন,মাত্র ২ কোটি টাকার মামলায় গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। অথচ অবৈধভাবে সরকারে থেকে হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। তার জন্য বিচার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, প্রতিহিংসা নয় হানাহানি মারামারি নয় আর কোন রক্তপাত নয় শান্তিতে থাকতে চাই আমরা। স্বাভাবিক জীবন যাপনের জন্য যা করা প্রয়োজন আমরা তা করতে প্রস্তুত।অহিংসা কোন সমাধানের পথ হতে পারে না। সম্প্রতি ছাত্র বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে।উক্ত জনসভায় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন সহ সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা উপজেলা সদস্য আব্দুল্লাহ আল মামুন।উপজেলা যুগ্ন আহবায়ক আব্দুস সালাম মোস্তফা কামাল,বেলাল হোসেন। যুবদলের অন্যতম নেতা জিএম রুস্তম আহমেদ আহসান হাবীব।এছাড়াও ছাত্রদল শ্রমিক দল কৃষক দলসহ শত শত শত নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। সম্প্রতি শ্যামনগরে এই নেতার,শান্তির বার্তার আগমন ঘটে। শান্তিপূর্ণ বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park