1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ঈদুল আযহার ছুটি শেষে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
দিনের শুরুতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম সকল কর্মকর্তা কর্মচারীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকলের পরিবার ও স্বাস্থ্যের খোঁজ খবর নেন।

ঈদের ছুটি শেষে প্রথম প্রশাসনিক কর্মদিবসে এক বার্তায় উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও গবেষণায় নানামুখী উন্নয়ন প্রত্যক্ষ করছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীদের পছন্দ তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, যার উপর যে দায়িত্ব রয়েছে তিনি তা সঠিকভাবে সঠিক সময়ে পালন করবেন এবং সেবামূলক মনোভাব নিয়ে শুদ্ধাচার চর্চা করবেন। আপনারা অফিস সময়সূচি মেনে চলবেন, যেমন করে পূর্বে আপনারা কাজ করেছেন, যার ফলে বিশ্ববিদ্যালয়টি সামনের দিকে যাচ্ছে। আমার বিশ্বাস আপনারা যদি আন্তরিক হন এবং প্রত্যেকে যেভাবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে অংশগ্রহণ করছেন তা অব্যাহত রাখলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অচিরেই তার লক্ষ্যে পৌঁছতে সমর্থ্য হবে।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ৭ জুলাই শিক্ষার্থীদের পদচারণায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠবে অর্থাৎ ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park