1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইকো গাইড তিন দিনব্যাপী ট্রেনিং সনদ প্রধান করছেন প্রফেসর মহসিন উল ইসলাম। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ইকো গাইড তিন দিনব্যাপী ট্রেনিং সনদ প্রধান করছেন প্রফেসর মহসিন উল ইসলাম।

এম মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

এম মনিরুল ইসলাম।সাতক্ষীরা শ্যামনগর।
বন বিভাগের তত্ত্বাবধানে ইকো ট্যুর (পরিবেশ বান্ধব )গাইড শক্তিশালী করনের উদ্দেশ্যে তিন দিন ট্রেনিং শেষে সনদ বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সরেজমিন পরিদর্শনপূর্বক জানা যায়, খুলনা পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী তে গত (৪-৫ ৬ সেপ্টেম্বর) উক্ত ট্রেনিং কার্যক্রম শুরু হয়। প্রথম দিন সিএমসি অফিস ভবন। দ্বিতীয় দিন সাতক্ষীরা সুশীলন টাইগার পয়েন্ট এবং তৃতীয় দিন কলাগাছিয়া পর্যটন কেন্দ্রে প্র্যাকটিক্যাল ট্রেনিং ও পরীক্ষা শেষে,সার্টিফিকেট প্রদান করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,প্রফেসর ডক্টর মহসিন উল ইসলাম। তিনি বলেন, বিশ্বের মধ্যে ম্যানগ্রোভ সুন্দরবনের ৬২ শতাংশ বাংলাদেশে অবস্থিত। অবশিষ্ট ৩৮ শতাংশ ভারতীয় সীমারেখার মধ্যে অবস্থিত। তিনি বিশ্বখ্যাত সুন্দরবনের আল্লাহ প্রদত্ত অফুরন্ত ভান্ডার যেমন, জীববৈচিত্র্য,বৃক্ষরাজী,উদ্ভিদ ও মৎস্য ভান্ডার সম্পর্কে গাইড (পথপ্রদর্শক) গণ কে বিস্তারিত জ্ঞান প্রদান করেন।পরিবেশের দূষণ হলে, ক্ষতি হলে পৃথিবীর স্থায়িত্ব কমে যাবে। ভবিষ্যতে সুন্দরবন উপকূলীয় অঞ্চলীয় প্রধান কার্যালয় গুলিতেও ইকো গাইডের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। দ্বিতীয় দিন বক্তব্য রাখেন, প্রফেসর গবেষক ডেবিট খান তিনি বলেন,বিশেষ করে বিদেশি যে সকল পর্যটক বৃন্দ সুন্দরবন ভ্রমণে আসেন।আমাদের গাইডরা তাদেরকে যদি বোঝাতে সক্ষম হয়। স্থানীয় সংস্কৃতি সম্পর্কে, খাদ্য ও গুণাবলী সম্পর্কে বিস্তারিত ধারণা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারে। যদি তারা খুশি হন।এলাকায় থাকার, স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাপন ও খাদ্যমান সম্পর্কে কৌতহল জন্মাতে পারে। বিদেশি পর্যটক বৃন্দ এলাকায় থাকলে,তাদেরকে আনন্দ, সংস্কৃতি ও খাদ্য গুণাবলী উপলব্ধি করালে, আর্থিকভাবে গাইডগণ সহ এলাকাবাসীর কর্মসংস্থানের সুযোগ হতে পারে। সর্বোপরি পর্যটক বৃন্দ কে তার মনের অবস্থা বুঝে, বৈধতার মধ্যে খুশি করতে পারলে,সামাজিক প্রেক্ষাপট ও পরিবর্তন হতে পারে। আরো বক্তৃতা রাখেন জার্মান থেকে আগত গবেষক, সরোয়ার জাহান মিঠু।পর্যটক বৃন্দকে নিরাপত্তা দেয়া সর্বোপরি তাদের মনের অবস্থা জেনে, তাদেরকে পরিচালনা করা এবং বন আইনে নিষিদ্ধ কৌশলে এড়িয়ে যাওয়া। আরো বিশেষ বক্তিতা রাখেন, রেঞ্জ কর্মকর্তা ইকবাল হাসান চৌধুরী।মুন্সিগঞ্জ স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, কলাগাছিয়া স্টেশন কর্মকর্তা সাদ আল জামির।তিন দিনব্যাপী ট্রেনিং পরীক্ষা শেষে গতকাল 6 অক্টোবর কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টারে গাইড সনদ প্রদান করা হয়। উল্লেখ্য নিরাপদ সুন্দরবন ভ্রমণের নিমিত্তে ইকো গাইডকে মজবুত ও শক্তিশালী করতে দক্ষ জনশক্তি স্থানীয় জনগোষ্ঠীর আর্থিক লাভবান এর নিমিত্বে উক্ত ট্রেনিং প্রদান করা হয়। পরীক্ষা সমন্বয়ক ছিলেন লিংকন আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park