1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি'র অভিযানে সীমান্ত এলাকায় তিনটি ককটেল উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে সীমান্ত এলাকায় তিনটি ককটেল উদ্ধার

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ৩টি ককটেল ও ২টি ডেমেজ খোসা উদ্ধার করেছে বিজিবি’র একটি টহলদল। শুক্রবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় জেলার জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে ককটেল গুলো উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত ক্যাম্পের, অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।

এসময় জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় ভারত থেকে বিস্ফোরক দ্রব্য এনে হলুদিয়া গ্রামের মাঠের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। এ সংবাদের প্রেক্ষিতে টহলদল হলুদিয়া গ্রামে তল্লাশী অভিযান পরিচালনা করে। (৫৩ বিজিবি)’র অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park