1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেফতার।

মো: আল-আমিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর পলাশ গ্রেফতার

জয়পুরহাটে পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

জয়পুরহাট শহরের বিশ্বাস পাড়া  নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হায়দার আলী পলাশ জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওর্য়াডের কাউন্সিলর ছিলেন। তিনি শহরের বিশ্বাসপাড়া মহল্লার নুরুল ইসলামের ছেলে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জন নামীয় আসামিসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশ ৩০০ নম্বর আসামি।

ডিবি পুলিশের পরির্দশক শাহেদ আল মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী মিনকুল হোসেনের মামলায় হায়দার আলী পলাশকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park