1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে ছয় লাখ টাকার ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে ছয় লাখ টাকার ক্ষতি

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১২২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাত ৮.৩০ ঘটিকায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, নাদামপুর গ্রামের আশিক আলীর বাড়িতে তাঁর মেয়ে সাজনা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। গত এক সপ্তাহ আগে সাজনা বেগম বসত ঘরটি তালা দিয়ে স্বামীর বাড়িতে চলে যান। রোববার রাত ৮.৩০ টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান আশিক আলী। এসময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সাজনা বেগমের দুটি কক্ষ ও পার্শ্ববর্তী আব্দুল জলিলের গরু ঘর এবং লাকড়ির ঘর হিসেবে ব্যবহৃত দুটি কক্ষ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাজনা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা। ঘরটি তালাবন্ধ ছিল। সবকিছু পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park