
মামুন খান নিজস্ব প্রতিনিধি ( সিঙ্গাপুর )
বিদেশ যাত্রার নামে আর কত প্রতারণার শিকার হবেন। প্রতারকদের হাতে অর্থ ও সম্মান হারানোর ঝুঁকি নেবেন কেন।
অনেক অসৎ ব্যক্তি ‘সহজে বিদেশ যাওয়ার’ প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে থাকে।
মনে রাখবেন, বৈধ পথ ছাড়া বিদেশ যাওয়ার কোন সহজ উপায় নেই।
শফিকুল ইসলাম ভাইয়ের সহযোগিতায় জানতে পারলাম।
নিজেকে রক্ষা করার উপায়:
১। সরকারি অনুমোদিত এজেন্টদের সাথে যোগাযোগ করুন: https://probashi.gov.bd/ ওয়েবসাইট থেকে অনুমোদিত এজেন্টদের তালিকা পেতে পারেন।
২। সাবধানে চুক্তি পড়ুন: কোনো চুক্তি স্বাক্ষর করার আগে তা ভালো করে পড়ুন এবং সব শর্তাবলী বুঝে নিন।
৩। অতিরিক্ত অর্থ প্রদান করবেন না: ভিসা প্রক্রিয়াকরণের জন্য সরকার নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো অর্থ প্রদান করবেন না।
৪। প্রতারণার ঘটনা শুনলে কর্তৃপক্ষকে জানান: প্রতারণার শিকার হলে বা কোনো প্রতারণার ঘটনা জানলে অবিলম্বে পুলিশ বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (BMET) অভিযোগ করুন।
বৈধ পথে বিদেশ গমনের জন্য:
১। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখুন: https://probashi.gov.bd/
২। প্রয়োজনীয় তথ্য ও পরামর্শের জন্য BMET-এ যোগাযোগ করুন: https://bmet.gov.bd/
৩। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলুন: এতে ভালো চাকরির সুযোগ বৃদ্ধি পাবে এবং প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমবে।
মনে রাখবেন: সচেতনতা আপনার সুরক্ষা।
বৈধ পথে বিদেশ যান, নিজের ও পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করোন।