1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজাহান আলী মিটন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার পঠিত

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি :” প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী সাতক্ষীরার আয়োজনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি সাতক্ষীরা জোনের সহকারী প্রকৌশলী ইবনে সিনা, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফ্ফার উদ্দীন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রেকিং দ্য সাইলেন্স অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. নাসির উদ্দিন প্রমুখ। এ সময় জেলা শিশু একাডেমির কর্মকর্তা, শিশু ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park