1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

হাবিব আমজাদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় দিঘী ও পুকুরের পানিতে ডুবে হুজাইফা (৩) ও মাইশা আক্তার (৩) নামের দু’জন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনগত রাতে মাইশা আক্তারের মৃতদেহ উদ্ধার করেন অপরদিকে আজ শনিবার দুপুর ১২টার দিকে দিঘিতে ডুবে মারা যায় হুজাইফা।
নিহত হুজায়ফা নওগাঁর মান্দা উপজেলার উত্তর পারইল গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও নিহত মাইশা নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর (উত্তরপাড়া) গ্রামের ট্রাক ডাইভার মোহাম্মদ আলীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার উত্তর পারইল দিঘিপাড়া গ্রামের হুজায়ফা পাশ্ববর্তী একটি সরকারি দিঘীর পাড়ে সমবয়সী ফারজানা নামের এক শিশুর সঙ্গে খেলা করছিল। খেলাধুলার কোন এক সময় দিঘিতে পড়ে যাওয়া জুতা উঠাতে গিয়ে দিঘির পানিতে পড়ে যায় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে মাইশা আক্তার শুক্রবার তার দাদির পিছনে পিছনে বাড়ি থেকে বের হওয়ার পরই নিখোঁজ হয়।
তার দাদী অসুস্থতার কারনে গ্রাম ডাক্তারের কাছে ঔষুধ নিতে যান। সেও তার দাদির পেছনে গেলেও তার দাদী বুঝতে না পারাই সে নিজ বাসায় চলে আসেন। বাসাতে শিশুটি না থাকায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ঘটনাটি নওহাটা পুলিশ ফাঁড়িকে জানায়। ফাঁড়ি পুলিশ রাত ১১ টার সময় নিহত শিশুর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার পূর্বক ময়না তদন্তের জন্য পুলিশি হেফাজতে নেয়। পৃথক স্থানে দু’ শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান ও নওহাটা পুলিশ ফাঁড়ির এস আই জিয়াউর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park