1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতাসহ আহত-৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় আ.লীগ নেতাসহ আহত-৩

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

ইদ্রিস আলী,
(পাঁচবিবি প্রতিনিধি)

পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিনধারা গ্রামের আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরীসহ তার দুই ভাই রেজাউল আলম চৌধুরী ও রুহুল আমিন চৌধুরীকে মারপিট করে হাত ভেঙে ফেলাসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী মোঃ আগা চৌধুরীসহ তার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী রেজাউল আলম চৌধুরী বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, বিনধারা গ্রামের রেজাউল আলম চৌধুরীর সঙ্গে প্রতিবেশী বিবাদি মোঃ আগা চৌধুরীর দীর্ঘদিন থেকে পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সকালের দিকে রেজাউল আলম চৌধুরী তাদের পারিবারিক জায়গা ঘেরার জন্য যায়। সেখানে বিবাদি আগা চৌধুরী তার দলবল নিয়ে এসে মারপিট করে। এসময় রেজাউল আলমের চিৎকারে তার ছোট ভাই রফিকুল ইসলাম চৌধুরী ও রুহুল আমিন চৌধুরী এগিয়ে আসলে তাদের কেউ মারপিট করে। এতে বাদির দুই হাতসহ তার ভাইয়েরা গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় তারা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।
অভিযোগের বিষয়ে বিবাদী মোঃ আগা চৌধুরী বলেন, তারা যখন কবরস্থানের জায়গা ইট দিয়ে কাজ শুরু করেছিল, তখন আমি গিয়ে মিস্ত্রিকে মৌখিক ভাবে কাজ বন্ধ রাখতে বলি। এসময় বাদি পক্ষের কাছে কাগজপত্র দেখতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে প্রথম আমাকে মারপিট করে। পরে আমার পক্ষের লোকজনও তাদের মারপিট করে। এবিষয়ে আমিও থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এঘটনায় উভয় পক্ষের পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park