1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে আজমলকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

গোয়াইনঘাটে আজমলকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাটে অপরাধ জগতের নতুন মাস্টারমাইন্ড, কথিত সমন্বয়ক দাবিদার উপজেলা লেঙ্গুড়া গ্রামের আজমল হোসেন ও তার সহযোগীদের চাঁদাবাজি, রাহাজানি, হয়রানি এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর পক্ষ থেকে এক গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে গোয়াইনঘাট কেন্দ্রীয় মুক্তমঞ্চে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। গণস্বাক্ষর কর্মসূচি থেকে সন্ত্রাসী আজমলকে গ্রেফতার করতে এলাকাবাসী চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
সন্ত্রাসী আজমল নৌকা ও বলগেট থেকে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন দপ্তরে হয়রানি এবং সড়কের বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি আদায় সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের শেষ নেই। ইতোপূর্বে সন্ত্রাসী আজমল কর্তৃক সাংবাদিক লাঞ্চনাসহ শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানা ও সেনাবাহিনীর কাছে ভুক্তভোগী মহল থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। গণস্বাক্ষর কর্মসূচিতে উপস্থিত ছাত্র-শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক, দিনমজুর কর্তৃক ঘোষিত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বাস্তবায়নে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park