1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শাহজাদপুরের স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শাহজাদপুরের স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড.এস.এম. হাসান তালুকদার শাহজাদপুরের স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের সভাকক্ষে ২৫/০৯/২০২৪ মঙ্গলবার বেলা ১১.০০টায় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ গোলাম সরোয়ার, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সবুজ রানা ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মুশফিকুর রহমান এবং শাহজাদপুর পল্লী বিদুৎ সমিতির জোনাল অফিসের প্রতিনিধি সহ অন্যান্যরা।

উক্ত মতবিনিময় সভায় অধ্যাপক ড.এস.এম.হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয় তুলে ধরেন এবং তা থেকে উত্তরণের নিমিত্তে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক না থাকলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেকটাই স্বাভাবিক, সেজন্য তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানান।
উপাচার্য মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ৭ বছর অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোন অবকাঠামো নাই। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটসহ নানাবিধ সমস্যা বর্তমানে বিরাজমান। এই সমস্ত সমস্যা সমাধানে তিনি উপস্থিত সকলের পরামর্শ ও সহায়তা কামনা করেন। এসময় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার, বিদ্যুৎ অফিসের প্রতিনিধি প্রত্যেকেই তাদের মতামত তুলে ধরেন এবং তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park