1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংবাদিককে হেনেস্তা-প্রাণনাশের হুমকি, থানা ও ইউএনও বরাবর অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংবাদিককে হেনেস্তা-প্রাণনাশের হুমকি, থানা ও ইউএনও বরাবর অভিযোগ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৩ বার পঠিত

রুবেল আহমেদ,স্টাফ রিপোর্টার, সিলেট :

সিলেটের গোয়াইনঘাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের পেশাগত কাজে বাঁধা ও প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে গোয়াইনঘাট থানা ও উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি ও গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তানজিল হোসেন (২৬)। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২ ঘটিকায় গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে সংবাদ সংগ্রহকালে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের ফয়সলের পুত্র আজমল হোসেনের (২২) সাথে এই ঘটনা ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তিনি একজন সংবাদকর্মী এবং বিবাদী আজমল হোসেন পাশ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা। গত ২৩ সেপ্টেম্বর রাতে স্থানীয় পত্রিকা মাসিক গোয়াইনঘাট দর্পণ পত্রিকার ফেইসবুক পেইজে ‘গোয়াইনঘাটে প্রশাসনের অভিযানে জরিমানাকৃত বালুবাহী নৌযান থেকে চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিবাদী আজমল ক্ষিপ্ত হয়ে তার ব্যবহৃত মুঠোফোনে অহেতুক অকথ্য ভাষায় গালি-গালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এরই প্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর অনুমান সাড়ে ১২ ঘটিকার দিকে সংবাদকর্মী তানজিল হোসেন পেশাগত কাজে গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে যাওয়া মাত্র বিবাদী আজমল হোসেন অকথ্য ভাষায় গালি-গালাজ করে পথরুদ্ধ করে রাখে। পরিবেশ পরিস্থিতি খারাপ দেখে সংবাদকর্মী তানজিল হোসেন কলেজ ক্যাম্পাস ত্যাগ করার চেষ্টা করলে বিবাদী আজমল হোসেন উত্তপ্ত হয়ে আক্রমণ করে। এ সময় কলেজ ক্যাম্পাসে থাকা অপরাপর শিক্ষার্থীরা আজমলের এহেন কর্মকাণ্ড দেখে তানজিল হোসেনকে রক্ষা করতে এগিয়ে আসলে আজমল হোসেন ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সময় ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সমবেত হয়ে সংবাদকর্মী তানজিল হোসেনকে রক্ষা করেন। পরে তানজিল হোসেন গোয়াইনঘাট থানায় উপস্থিত হয়ে আজমল হোসেনকে বিবাদী করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাযের করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মো. হারুন অর-রশিদ প্রতিবেদককে জানান, সংবাদকর্মী তানজিল হোসেনের উপর পূর্ব শত্রুতার জের ধরে গোয়াইনঘাট সরকারি কলেজ ক্যাম্পাসে অতর্কিত হামলার ঘটনায় তানজিল হোসেন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একজন গণমাধ্যম কর্মীর উপর অতর্কিত হামলার ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park