
এ.এস.কাঁকন
ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার||দেশের অন্যতম সনামধন্য প্রতিষ্ঠান বেসরকারী টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এ.এস.কাঁকন। ২০১৮ সালের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে নাগরিক টিভি। দীর্ঘদিন জেলা প্রতিনিধির পদটিশূন্য থাকায় যাচাই বাছাই শেষে সাংবাদিক এ.এস.কাঁকনকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করেন নাগরিক টিভি কর্তৃপক্ষ। এ.এস.কাঁকন দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সাথে একজন সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত ২৭ মে থেকে তিনি নাগরিক টিভিতে কাজ শুরু করেন। পাশাপাশি দৈনিক ভোরের পাতা, দ্যা পিপলস টাইমে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি পেশাগত কাজে অতীতের মতো তিনি মৌলভীবাজারের সাংবাদিক মহলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন। ই-মেইল : a.s.kakon777@gmail.com