1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসের আসমানিয়া ব্রিজ পূণরায় নির্মানের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তিতাসের আসমানিয়া ব্রিজ পূণরায় নির্মানের দাবিতে মানববন্ধন

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস কুমিল্লা থেকে

কুমিল্লার তিতাসের আসমানিয়া গোমতী ব্রিজ দ্রুত পূণঃনির্মানের দাবিতে মানববন্ধন করেছে কয়েক হাজার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ অন্তত ২০গ্রামের মানুষ।
আজ রবিবার সকাল ১১টায় আসমানিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে (এলজিইডি) চলতি বছরের শুরুতে নতুন একটি ব্রিজ নির্মানের জন্য পুরোনো ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়।
এরপর উপজেলা প্রকৌশল অধিদপ্তর বিকল্প চলাচলের জন্য ৫৬লাখ টাকা ব্যয়ে একটি কাঠের অস্থায়ী ব্রিজ নির্মান করে। পরবর্তীতে নদীতে চলাচলরত বল্কহেডের ধাক্কায় ২৯ মে ব্রিজটি ভেঙ্গে যায়। এরপর পুনঃনির্মাণ করা হলে ভারতের উজান থেকে নেমে আসা বানের প্রবল স্রোতে ২১ আগস্ট ব্রিজটি ভাসিয়ে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কেউ কথা রাখেনি বলে অভিযোগ করেন মানববন্ধনে আসা বক্তারা।
কুমিল্লার হোমনা, মেঘনা, মুরাদনগর, তিতাসসহ চার উপজেলার লাখ লাখ মানুষ যাতায়াতের একমাত্র সড়কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এসব এলাকার ব্যবসা বানিজ্যসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের।
আসমানিয়া বাজার ব্যবসায়ী ও ছাত্র-জনতার আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান সরকার (ভি.পি), বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মহিউদ্দিন জিলানী, জহিরুল ইসলাম, আব্দুল বাতেন, আদিলুর রহমান ভূঁইয়া, আরিফুল ইসলাম হানিফ, মহিউদ্দিন খুসু, দশম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া ইসলাম প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাজারের ব্যবসায়ী হাতাব ভূঁইয়া, নজরুল ইসলাম, দুলাল আহমেদ, ইমন কাজী, মাইন উদ্দিন তুষার ইমরান, ছবির হোসেন মেম্বার, বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালক গোলাম কিবরিয়া, গ্রামীন প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন ভূঁইয়া, রাইন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,ইকরা স্কুলের পরিচালক মহিউদ্দিন ভূঁইয়া, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমসহ স্থানীয়রা।
এ বিষয়ে তিতাস উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, মানববন্ধনের বিষয়টি আমি দেখেছি। জনগণের দাবি অনুযায়ী আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। যতদূর সম্ভব খুব দ্রুততম সময়ের মধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেলেই বিকল্প ব্রিজ নির্মান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park