1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল ও সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ​‘ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি’—সাতক্ষীরায় নবীন বরণে শিবির নেতা। মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল, প্রতিযোগীতা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা

জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

​সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক সেবা সংস্থা মাদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে এবং মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার হলরুমে শায়খ মাওলানা ফয়েজ আহমদ রচিত ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দেশ ও প্রবাসের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​মাদীনাতুল খাইরী আল-ইসলামীর চেয়ারম্যান ও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্র (ASK) সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার এবং মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সোলাইমান আহমেদ।

উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস মাওলানা মহসিনুল হাসান।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সৌদিআরব রিয়াদ শাখার সহ সভাপতি 

​হাফিজ মাওলানা আব্দুল বাকি আহবাব,হেফাজতে ইসলাম নেতা

​মাওলানা মুজ্জামীল তালুকদার, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক ও হবিবপুর মাদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি  ভাইস চেয়ারম্যান শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার,

বিশিষ্ট শিক্ষানুরাগী মাওলানা নূরুল আলম খান জাহাঙ্গীর, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা সভাপতি ​আব্দুল মুনইম শাহীন কামালী,সেক্রেটারি মুফতী আকমল হোসাইন,জামেয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাহ গোয়াশপুর গোপরাপুর  সালদীগা মাদ্রাসার মুহতামীম  মাওলানা উমর ফারুক,মাওলানা সৈয়দ সানাওয়ার আলী,মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন,  মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা সুহেল আমীন,মাওলানা আহমদুল হক ফয়েজী,মাওলানা ফজলুর রহমান, মাওলানা ডা. ওয়ালি উল্লাহ ওলি, মাওলানা আব্দুল বাসিত,মুহা.জাহাঙ্গীর আহমদ, ফারহান আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

​এছাড়া স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

​

​আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এছাড়াও মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়ী ৫৪ জন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন মাদীনাতুল খায়রী আল ইসলামিী চেয়ারম্যান শায়খ মাওলানা ফয়েজ আহমদ ও অতিথিবৃন্দ।

​পরিশেষে দেশ, জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মোস্তাক আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park