1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল ও সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর দক্ষ সাংবাদিক তৈরির প্রত্যয়ে দেবীগঞ্জ সংবাদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইন ও ফেনসিডিল মামলায় দুই যুবকের যাবজ্জীবন ​‘ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি’—সাতক্ষীরায় নবীন বরণে শিবির নেতা। মদীনাতুল খাইরী আল-ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল, প্রতিযোগীতা ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত  চুয়াডাঙ্গায় নভেম্বর মাসের জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারে নিজ অর্থায়নে সোমেশ্বরী নদীর ব্রিজ উদ্বোধন করল কমলমতি শিক্ষার্থীরা

পাঁচবিবিতে পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাঁচগাছী গ্রামে পারিবারিক বিরোধের জেরে এক বিধবা নারীর চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল রাজ্জাক ও তাঁর স্ত্রী লাভলী বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী রেখা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচগাছী গ্রামের মৃত রোস্তম আলীর স্ত্রী রেখা বেগম ৫৪২৫ নম্বর দলিলমূলে পাঁচগাছী মৌজার আরএস খতিয়ান নম্বর ১৫, আরএস দাগ নম্বর ৩৯৮-এ চার শতক ক্রয়কৃত জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। ওই জমিতে যাতায়াতের জন্য ব্যবহৃত রাস্তা রয়েছে। তবে আব্দুল রাজ্জাক ও তাঁর স্ত্রী লাভলী বেগম ওই জমি নিজেদের বলে দাবি করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন।

রেখা বেগমের অভিযোগ, গত ৪ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযুক্তরা তাঁর জমিতে থাকা চলাচলের রাস্তা বন্ধ করার চেষ্টা করেন। এ সময় এর কারণ জানতে চাইলে আব্দুল রাজ্জাক দাবি করেন, তাঁর বাবার সম্পত্তি বড় ভাই কাউকে না জানিয়ে নিজের নামে রেকর্ড করে একাই বিক্রি করেছেন। নিজের প্রাপ্য অংশ বুঝে না পাওয়া পর্যন্ত তিনি রাস্তা দেবেন না বলেও জানান।

ভুক্তভোগী রেখা বেগম বলেন, চলাচলের জন্য রাস্তাটি তাঁর অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে রাজ্জাককে অনুরোধ করলেও তিনি রাস্তা দিতে অস্বীকৃতি জানান এবং রাস্তা ঘিরে বন্ধ করে দেন। এ সময় তাঁকে নিষেধ করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ওই জমিতে গেলে মারধরসহ হুমকি দেন তিনি।

এ ঘটনায় রেজাউল করিম ও এনামুলকে সাক্ষী হিসেবে উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেখা বেগম।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park