1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার:

মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে রাজশাহীর চারঘাটে অভিভাবক ও সুধীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরে আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, মুংলী অনুপমপুর আদর্শ উচ্চ  বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের আচার-আচরণ, চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়েও অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা পারভীন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের বিপথগামিতা রোধে পরিবার, শিক্ষক ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী রাখতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park