1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সারাদেশে সংস্করণের ধারাবাহিকতায় শ্যামনগর"বুড়িগোয়ালিনী গাবুরা"কলেজটি সংস্কার প্রয়োজন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সারাদেশে সংস্করণের ধারাবাহিকতায় শ্যামনগর”বুড়িগোয়ালিনী গাবুরা”কলেজটি সংস্কার প্রয়োজন।

এম মনিরুল ইসলাম সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

 

বাংলাদেশ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন দেশের চিত্র পাল্টে দিয়েছে। ট্রাফিক ছাড়াই দায়িত্ব পালন করে চলেছেন ছাত্রসমাজ। গণভবন,সংসদ ভবন পরিষ্কার পরিচ্ছন্নতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তারই ধারাবাহিকতায় প্রায় 18 বছর অবহেলিত কলেজটি সংস্কার অত্যন্ত প্রয়োজন। পরিদর্শন পূর্বক জানা যায়,বিগত দিনে জোট সরকারের আমলে সমাজের শিক্ষানুরাগী বিত্তবান ও সমাজ সেবীদের সহযোগিতায় উক্ত কলেজটি প্রাথমিকভাবে শুভ সূচনা হয়। চলতে চলতে অসহায় অবস্থা হয়ে পড়ে শিক্ষক কর্মচারীরা।না পাই বেতন। না মেলে সরকারি বেসরকারি কোন সহযোগিতা। তৎকালীন ভূমিদাতা ও সহযোগী মরহুম আলহাজ্ব সোহরাব উদ্দিন। সাবেক চেয়ারম্যান মরহুম লিয়াকত আলী গাজী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নানাভাবে সহযোগিতা করে কলেজ টি স্থাপন করেছিলেন। প্রায় এক যুগ পরে কলেজ টি এমপিওভুক্ত হয়েছে কিন্তু কলেজের ভবন গুলো এতটাই দুর্বল যে,যেকোন মুহূর্তে ধসে পড়তে পারে। ছাত্র-ছাত্রীদের প্রাণের আশঙ্কা রয়েছে। এমন পরিবেশে নিয়মিত পাঠ দান চলমান থাকলে, যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণের নিমিত্তে অভিভাবক মহল, এলাকাবাসী ও সুধীসমাজ উক্ত কলেজটি সংস্করণে নতুন উপযুক্ত ভবন নির্মাণ করণে, বিনীতভাবে দাবি জানিয়েছেন। উল্লেখ্য, কলেজটির রেজাল্ট অত্যন্ত ভালো। কলেজের একটি বড় মাঠ রয়েছে। নতুন ভবন নির্মাণের সাথে মাঠে বলু ভরাট করা হলে, বিপথগামী কিশোরের সংখ্যা কমে যাবে। খেলা প্রেমীরা কলেজ পড়ুয়া স্কুলপড়ুয়া ছেলেরা,সাধারণ জনতা,খেলাধুলা বিনোদনের মাধ্যমে সুস্থ থাকতে পারবেন। এলাকাবাসী ও অভিভাবক আব্দুল জলিল বলেন, কলেজের এমতাবস্থায় ছেলেরা কলেজে গেলে আমরা ভয়ে থাকি। বাড়িতে না ফেরা পর্যন্ত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park