1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২

শাহিন আলম টেকনাফ,
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

শাহিন আলম টেকনাফ,

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে এ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্ট গার্ড। এর পরিপ্রেক্ষিতে নাফ নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি পর্যবেক্ষণ করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

কিন্তু বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে। একপর্যায়ে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা নুর মোহাম্মদ (৫০) ও নজির আহমদ (৪১)। নুর মোহাম্মদ আবদুল হামিদের ছেলে এবং নজির আহমদ মৃত ঠান্ডা মিয়ার ছেলে।

কোস্ট গার্ড জানায়, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা ইয়াবা, পাচারে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park