1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অনুমোদনহীনভাবে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনুমোদন ছাড়াই ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বৈলর বাসস্ট্যান্ড এলাকার ভাই ভাই মার্কেটে লাইসেন্সবিহীনভাবে ব্যবসা পরিচালনার দায়ে মেসার্স লতিফ কর্পোরেশনকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন।

সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, প্রাণিসম্পদের নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে অনুমোদনহীন ও অনিয়মতান্ত্রিক ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এ ধরনের তদারকির মাধ্যমে ভেজাল পশুখাদ্য উৎপাদন ও লাইসেন্সবিহীন ব্যবসা নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park