1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল আল মুস্তানছির বিল্লাহ।

এ সময় বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহিনুর রহমান, সহকারী অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন ও প্রভাষক মো. শরিফুল ইসলাম। সভায় বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিভাগের ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পর্কেও জানানো হয়। আগামী ১৫ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ফি বর্তমান শিক্ষার্থীদের জন্য ৫০০ টাকা, সাবেক শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেবের সঙ্গে ০১৭২০-৫২৬০৫৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park