1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির বিশেষ অভিযানে বিভিন্ন দেশের ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু জব্দ করা হয়েছে। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি-হিলি সড়কের পাঁচবিবি চেকপোস্ট এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু বহনের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।
অভিযানে বিভিন্ন দেশের ৬০ ধরনের মোট ৫৭০টি বৈদেশিক মুদ্রার কয়েন জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, এসব কয়েনের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ৬০ টাকা। এ ছাড়া ৭০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ কোটি ৯৭ লাখ ৭ হাজার ৬০ টাকা।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু বর্তমানে ব্যাটালিয়ন সদরের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। মূর্তিসদৃশ বস্তুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না, তা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছীতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহারের সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জব্দ করা মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park