
মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা যুবদলের সদস্য সচিব এস এম কাইয়ুম এবং যুগ্ন আহবায়ক নোমান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু মিয়া ও সদস্য সচিব আল ইমরান সম্রাট গনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার।
এ সময় যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা যুবদলের অতীত গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করে আগামী দিনে দলের হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে দলের সমৃদ্ধি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।