1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীমঙ্গলে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,আটক-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রীমঙ্গলে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,আটক-১

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

শ্রীমঙ্গলে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ,আটক-১

ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত যুবক উপজেলার মির্জাপুর ইউনিয়নের কামাসিদ গ্রামের জহুর উদ্দিনের ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫)।এদিকে ধর্ষণের শিকার ১৪ বছর বয়সের মেয়েটি উপজেলার ধোবারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। খোঁজ নিয়ে জানা গেছে, মেয়েটির মা প্রবাসে থাকেন , আর বাবা হবিগঞ্জ জেলায় একটি কোম্পানিতে চাকরিরত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিন মেয়েটির ঘরে এসে অভিযুক্ত জাহাঙ্গীর জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। জাহাঙ্গীরের ভয়ে মেয়েটি ধর্ষণের ঘটনা গোপন রাখে। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হলে তার বাবা হাসপাতালে নিয়ে পরীক্ষা করানোর পর জানতে পারেন সে বর্তমানে ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। পরে কোন উপায় না পেয়ে ধর্ষণের বিষয়টি তার বাবাকে খুলে বলেন। পরবর্তীতে মেয়েটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
থানা পুলিশ আরো জানা গেছে, এ ঘটনায় (১৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই সুজন তালুকদার অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মেয়েটির বাবার করা ধর্ষণ মামলার ভিত্তিতে আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করি। জাহাঙ্গীর বিবাহিত, তার স্ত্রী সন্তান রয়েছে। আমরা তাকে বিধি মোতাবেক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park