1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়

রাকিবুল ইসলাম রুবেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার, রাকিবুল ইসলাম রুবেল:

ভোলা প্রেসক্লাবে পেশাদার গনমাধ্যম কর্মীদের সাথে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা প্রেসক্লাবের হলরুমে স্থানীয় পেশাদার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সাথে নিয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, আমরা সবাই মিলে বাংলাদেশকে ঐক্যবদ্ধ বাংলাদেশ, বিভাজন মুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। এসময় তিনি বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, সুধীজন এবং জনগণ সবাই মিলে একসাথে করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আজকের ভোলা’র সম্পাদক মু.শ‌ওকাত হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার শফিক ইসলাম, ভোলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক এম এ তাহের, ভোলা পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মামুন অর রশীদ, প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, দৈনিক ভোলার বানী’র সম্পাদক মাকসুদুর রহমান, দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ আলী জিন্নাহ রাজিব। 

প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ইউনুছ শরীফ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক নয়া দিগন্ত এর ভোলা প্রতিনিধি শাহাদাত শাহীন, সিনিয়র সাংবাদিক আল-আমিন শাহরিয়ার, দৈনিক নিউন্যাশন এর ভোলা প্রতিনিধি শহিদ তালুকদার, একাত্তর টিভির ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম, ভোরের কাগজ এর ভোলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ইনকিলাব পত্রিকার ভোলা প্রতিনিধি জহিরুল হক, দৈনিক জাস্ট নিউজ এর ভোলা প্রতিনিধি মনিরুল ইসলাম, বনিক বার্তার ভোলা প্রতিনিধি এইচ এম জাকির হোসেন, মোহনা টিভির ভোলা প্রতিনিধি জসিম রানা, এটিএন বাংলা এর ভোলা প্রতিনিধি সিদ্দিক উল্লাহ, এশিয়া টেলিভিশন এর ভোলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দেশ টিভির ভোলা প্রতিনিধি ছোটন সাহা, চ্যানেল ২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, যমুনা টিভির ভোলা প্রতিনিধি জুয়েল সাহা সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে আরো একটি মতবিনিময় সভা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park