
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, জগদীশপুর এর আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী।
বিদ্যালয় পরিচালনা পরিষদের ৩৭ নং সভার কার্যবিবরণীর ১নং আলোচ্যসূচির ১ নং সিদ্ধান্ত মোতাবেক সরকারি বিধি মোতাবেক তিন লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে বিদ্যালয় পরিচালনা পরিষদের আজীবন দাতা সদস্য হিসেবে গ্রহন করা হয়।
বিদ্যালয় সুত্রে জানা যায়, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে অবদান রাখার অংশ হিসেবে তিনি ইতিপূর্বে বিদ্যালয়ের প্রবেশদ্বার (গেইট) নির্মান করে দিয়েছেন। তার এই ধরনের পৃষ্ঠপোষকতা গ্রামীন এলাকার শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও সুরক্ষিত শিক্ষাগন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মহিবুল হাসান চৌধুরী স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনছার আলম কোরেশীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।
প্রসঙ্গত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী শ্রীধর পাশা গ্রামের মরহুম উমরা মিয়া কোরেশী ও মরহুমা ছদরুন নেছা কোরেশীর সন্তান।
স্থানীয়দের মতে, প্রবাসে থেকেও নিজ এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আনছার আলম কোরেশীর সম্পৃক্ততা নতুন প্রজন্মের জন্য ইতিবাচক দৃষ্টান্ত। তাঁর এই উদ্যোগ ভবিষ্যতে আরও প্রবাসী ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে এগিয়ে আসতে উৎসাহিত করবে।