1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মাছ ব্যবসায়ীকে মারপিট ও ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

পাঁচবিবিতে মাছ ব্যবসায়ীকে মারপিট ও ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৮ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে মাছ বিক্রিকে কেন্দ্র করে মাসুম ফকির নামে এক মাছ ব্যবসায়ীকে মারপিট করে আহত এবং তার কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় কুসুম্বা ইউনিয়নের আবেদ আলীর মোড়ে মাছ বিক্রির সময় মাছ দিতে না পারাকে কেন্দ্র করে নাজেমুদ্দিন প্রধানের সঙ্গে মাসুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাজেমুদ্দিনের নির্দেশে রুবেল প্রধান ও সুমন প্রধান তাকে ধরে মাটিতে ফেলে দেন এবং আনিছুর ফকির লাঠি দিয়ে মারধর করেন।

এ সময় মাসুমের কাছে থাকা ব্যবসার ২০ হাজার টাকা ও পুকুর লিজের বায়নার ১ লাখ টাকা নিয়ে যায়। তাকে রক্ষা করতে এগিয়ে আসা সানোয়ার হোসেনকেও মারধর করা হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় তিনি নিরাপত্তা ও টাকা উদ্ধারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park