1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম বোয়ালখালীতে শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান স্মৃতি ওয়ানডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

চট্টগ্রাম বোয়ালখালীতে শহীদ রাষ্টপ্রতি জিয়াউর রহমান স্মৃতি ওয়ানডে অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

এম,রহমান বাবুল জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পঠিত

 
এম,রহমান বাবুল
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় হোরারবাগ গ্রামে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্মৃতি ওয়ানডে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল(১১ সেপ্টেম্বর)শুক্রবার সকাল থেকে উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের হোরার বাগ গ্রামে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্মৃতি ওয়ানডে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিপুল দর্শক বৃন্দের অংশ গ্রহণের মধ্যে দিয়ে  অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ জেলা ছাত্র দল নেতা মোহাম্মদ তাহসিনুল ইসলামের সঞ্চালনায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুস চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আবদুল আলম নিরব, সারোয়াতলী ইউনিয়ন বিএনপি নেতা মো: শাহজাহান চৌধুরী, সিবলী নোমান আনসারী,বোয়ালখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ অনু,যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তুহিন, সারোয়াতলী ইউনিয়ন যুবদল নেতা ইয়াসিন টিটু,মো: শাহেদ, মো: সাজ্জাদ, মো:শাহাদাৎ, মো: রাকিব, মো:শাওন।অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ উক্ত খেলায় চ্যাম্পিয়ন দল হোরার বাগ বোরহান উদ্দিন গাজী পাড়া এবং রানার্সআপ দল হোরার বাগ স্কুল বাড়ি ক্রীড়া সংঘকে ট্রপিসহ নগদ অর্থ প্রদান করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধূলায় শারীরিক মানসিক বিকাশ ঘটে, এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

এই টুর্ণামেন্টে সার্বিক পরিচালনা করেন,মো: তাহসিনুল ইসলাম,হোরারবাগ ওয়ার্ড বিএনপি নেতা মো: জসিম উদ্দিন, যুবদল নেতা মো: রাসেল, মো: রিপনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park