
এম,মছিবুর রহমান বাবুল,
চট্টগ্রাম বোয়ালখালী উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনে জনশৃঙ্খলা সৃষ্টি করায় তৎক্ষনাৎ দুইজনকে আটক করেছে উপজেলা থানার পুলিশ।
গতকাল(০৫ সেপ্টেম্বর)শনিবার চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম-এর দিকনির্দেশনায় এবং বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফফর হোসেনের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ প্রশাসন।
অভিযানে প্রকাশ্যে মাদক সেবন করে জনশৃঙ্খলা সৃষ্টি করায় দুইজনকে আটক করেছে থানার পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- পূর্ব শাকপুরা এলাকার মৃত বাবুল দের ছেলে জয় দে(২৬)এবং উত্তর কন্জুরী এলাকার মৃত রতন নাথের ছেলে রাজীব নাথ।
পুলিশ জানায়,জয়দের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং-৩৩ ও রাজীব নাথের বিরুদ্ধে মামলা নং-৩৪, উভয়ই ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫)ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হয়েছে।
মোবাইল কোর্টের মাধ্যমে উভয় আসামীকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।বোয়ালখালী থানার পুলিশ জানিয়েছেন, মাদক দ্রব্য বিরোধী অভিযান সব সময় অব্যহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের বিধি মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হবে।