
আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে জেগে উঠো ফাউন্ডেশনের আয়োজনে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খালেক।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, প্রশাসক, কুড়িগ্রাম জেলা পরিষদ ও সদস্য সচিব, কুড়িগ্রাম জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি; অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপি; শহীদ রাজীবের গর্বিত পিতা মোঃ রেজাউল করিম সরকার; অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত আহ্বায়ক, রাজারহাট উপজেলা বিএনপি এবং মোঃ সাইদুল ইসলাম, সদস্য সচিব, রাজারহাট উপজেলা বিএনপি।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিছুর রহমান লিটন, আহ্বায়ক, শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটি।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সুস্থ ও সুন্দর পথে পরিচালিত করা সম্ভব। তারা শহীদ রাজীবের স্মৃতিকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে উৎসবের আমেজ বিরাজ করে। খেলাটি উপভোগ করতে বিভিন্ন বয়সী দর্শকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।