1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে খাদ্য গুদামের দুর্নীতি ও ওসিএলএসডির শাস্তির দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

রাজারহাটে খাদ্য গুদামের দুর্নীতি ও ওসিএলএসডির শাস্তির দাবিতে মানববন্ধন

​আব্দুল হাকিম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০৬ বার পঠিত

​আব্দুল হাকিম সবুজ
রাজারহাট (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট খাদ্য গুদামে ব্যাপক অনিয়ম,দুর্নীতি ও সরকারি ধান সংগ্রহে সিন্ডিকেটের কারসাজির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ক্ষুব্ধ কৃষক ও সর্বস্তরের জনগণ।

২রা সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজারহাট প্রেসক্লাব রাজারহাট চত্ত্বরে ‘রাজারহাট উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে-এই মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি)-জনাব মোঃ হুমায়ুন কবির এর প্রত্যক্ষ মদদে সরকারি ধান সংগ্রহের ক্ষেত্রে চরম অনিয়ম চলছে।
সিন্ডিকেটের জাঁতাকলে পড়ে প্রকৃত ও সাধারণ কৃষকরা সরকারি মূল্যে গুদামে ধান বিক্রি করতে পারছেন না।দালাল ও সিন্ডিকেট চক্রের মাধ্যম ছাড়া সাধারণ কৃষকের ধান গুদামে নেওয়া হচ্ছে না,ফলে তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়ে খোলা বাজারে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
​মানববন্ধনে উপস্থিত বক্তারা অনতিবিলম্বে খাদ্য গুদামের এই দুর্নীতি বন্ধ,অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য নির্মূল এবং বিতর্কিত ওসিএলএসডির বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
​উক্ত মানববন্ধনে রাজারহাট উপজেলার সর্বস্তরের ভুক্তভোগী কৃষক ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park