1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

পাঁচবিবি ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাঁচবিবি রেলস্টেশন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাবুলাল মাহাতো, সাবেক সভাপতি ছায়েম উদ্দীন সরদার, সাবেক সাধারণ সম্পাদক লাবু সরদার, আবিদুর রহমান, মনোয়ার হোসেন, আব্দুল লতিফ, মামুনুর রশিদ সুমন, আব্দুল আলিম মণ্ডল, আঃ ছালাম বিশু, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন ও নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং ইউনিয়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মাসুদ রানা প্রধানসহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে র‍্যাফেল ড্রের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park