1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরিষাবাড়ীতে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সরিষাবাড়ীতে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৭৬ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বিআরডিবি’র যৌথ আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, ঋণের চেক, গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। স্বাগত বক্তব্য দেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা সালাউদ্দিন সরকার। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অবসর) আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন , পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল হক পিন্টু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমবায়ীরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে ইউসুফ আলীকে শ্রেষ্ঠ সংগঠক এবং হুমায়ুন কবীর খানকে শ্রেষ্ঠ কৃষক সমবায়ী সদস্য হিসেবে সম্মাননা দেওয়া হয়। এছাড়া আকলিমা খাতুনের হাতে পল্লী উদ্যোক্তা ঋণের চেক তুলে দেওয়া হয় এবং হেলেঞ্চাবাড়ি মহিলা পল্লী উন্নয়ন দলের আট সদস্যের মধ্যে ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park