1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গণভোটের রায় সরকার মানতে বাধ্য নেত্রকোনায় বিরোধী দলীয় নেতা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গণভোটের রায় সরকার মানতে বাধ্য নেত্রকোনায় বিরোধী দলীয় নেতা।

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর প্রতিনিধি, নেত্রকোনা।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর প্রতিনিধি, নেত্রকোনা।

নেত্রকোনা জেলার ষাণ্মাসিক রুকন সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা এবং আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান বলেন, এ সরকার গণভোটের রায় মানতে বাধ্য হবে। ইনশাআল্লাহ! তিনি বলেন সরকার কিছু সময় নিচ্ছে তবে আমরা দৃঢ় বিশ্বাস করি জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে।

প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিকুর রহমান বলেন, প্রত্যেক রুকন হযরত ইব্রাহিম (আ:) এর মত ত্যাগী ও বিপদে সুদৃঢ় থাকার অনুশীলন করতে হবে।

বর্তমান সরকার, কিছু গোষ্ঠী এমনকি কিছু আলেম উলামাও আমাদের বিরোধিতা করে কিন্ত এ গুলো নিয়ে আমরা ভাবি না।সমালোচনার জবাব দেওয়ার মত সময় আমাদের হাতে নাই।আমাদের প্রচুর কাজ।তবে যে সব সমালোচনা আমাদের চলার পথে মঙ্গল তা আমরা গ্রহণ করব।

তিনি মহানবী (সা:) মক্কা বিজয়ের পর অমুসলিমদের সাধারণ ক্ষমার করুন কাহিনী তুলে ধরেন।ক্ষমাই ইসলামের সৌন্দর্য এটা মহানবী (সা:) মক্কা বিজয়ের পর প্রমাণ করেছেন। আপনাদের ত্যাগের মাধ্যমেই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে।

মহিলা রুকনদের উদ্দেশ্যে বলেন, মহিলাদের ত্যাগ এ সংগঠনের আরোও মজবুতি বৃদ্ধি পাবে।গত নির্বাচনে উনাদের অবদান স্বরণীয়।

আজ শুক্রবার সকাল ৯টায় জেলা পাবলিক হলে ষাণ্মাসিক রুকন সম্মেলন শুরু হয়। এতে জেলার নারী-পুরুষ ছয় শতাধিক রুকন (সদস্য) অংশগ্রহণ করেন।

জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে, জেলা সেক্রেটারী অধ্যাপক বদরুল আমীন এর সঞ্চলনায় মহাগ্রন্থ আল কুরআনের দারসের মাধ্যমে সম্মেলন শুরু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park