1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​মিয়ানমারের মংডু শহরে বিমান হামলা: আতঙ্কে কাঁপছে টেকনাফ সীমান্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

​মিয়ানমারের মংডু শহরে বিমান হামলা: আতঙ্কে কাঁপছে টেকনাফ সীমান্ত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহরে রাত সাড়ে ৯টার পর থেকে মুহুর্মুহু বিমান হামলার বিকট শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশ সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ সদর ও সাবরাংসহ বেশ কয়েকটি এলাকা। ওপার থেকে আসা তীব্র বিস্ফোরণের শব্দে এপার সীমান্তের বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

​১ জুলাই (বুধবার) রাত ৯টা ৩৫ মিনিট থেকে ভয়াবহ শব্দ শোনা গেছে বলে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেছেন।

​টেকনাফের বাসিন্দা মুরশেদ আলম বলেন, “মিয়ানমারের রাখাইনে তীব্র বিমান হামলায় টেকনাফ সীমান্ত এলাকা কেঁপে উঠেছে। এত ভয়ঙ্কর শব্দ ও ঝাঁকুনি আগে কখনো এ এলাকার মানুষ টের পায়নি। বিস্ফোরণের তীব্রতায় কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যেন বাড়িঘরের জানালার কাচ সব ভেঙে পড়বে।”

​সীমান্তবর্তী হোয়াইক্যং এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ জানান, “এটি বিমান হামলা নাকি তীব্র মর্টারশেল বিস্ফোরণের শব্দ, তা নিশ্চিত হওয়া না গেলেও শব্দের তীব্রতা ছিল ভয়াবহ।”

​এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস, এম অনীক চৌধুরী বলেন, “আমরাও ওপার থেকে ভেসে আসা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। ওপারে মিয়ানমারের মংডু ও বুচিডং এলাকায় বিমান হামলা চলছে বলে জানা গেছে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্ট গার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, ভয়ের কোনো কারণ নেই।”

​উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের সদস্যরা সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park