1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে ২৬ বছরের পুরোনো ধ্বসে পড়া কালভার্টে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দুর্গাপুরে ২৬ বছরের পুরোনো ধ্বসে পড়া কালভার্টে ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন।

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনা

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের উত্তর বিশ্বনাথপুর গ্রামের প্রায় ২৬ বছরের পুরোনো ধ্বসে পড়া কালভার্টের স্থানে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১ জুলাই) দুপুর ২টার দিকে উত্তর বিশ্বনাথপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ২৬ বছর আগে নির্মিত কালভার্টটি ধ্বসে পড়ায় স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াসহ প্রতিদিন নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধ্বসে পড়া কালভার্টের স্থানে একটি টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় মুরুব্বি বাদশা মিয়া জানান, নেত্রকোনা -১ আসনের এমপি ও ডেপুটি স্পিকার মহোদয় আমাদের এ ব্রীজটি করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা যাতায়াতে অনেক দুর্ভোগ পোহাচ্ছি। আশা করি তিনি কৃষকের সন্তান হিসেবে আমাদের মনের কথা বুঝে তিনি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ করে দিবেন।

এসময় বিএনপি নেতা আব্দুল হাই, বাদশা মিয়া, আব্দুর রশীদ সহ স্থানীয় অসংখ্য গন্যমান্য ও এলাকার সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park