1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে শ্রীরামচন্দ্র অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালীতে শ্রীরামচন্দ্র অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১২৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি: 
ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারের মহেশখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

২০ জুন (শনিবার) বেলা ১১টায় মহেশখালী উপজেলা পূজা উদযাপন পর্ষদ ও পৌর পুজা উদযাপন পরিষদের যৌথ আয়োজনে মহেশখালী বাবু দিঘী সংলগ্ন মহেশখালী প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, ধর্মীয় নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি শান্তি লাল নন্দী। 

কিরণ দাশ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন: সংগঠনের উপদেষ্টা মাস্টার দিলিপ দাশ, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সীতাকুণ্ড স্রাইন কমিটি’র সদস্য মাস্টার পথিক দে, সাবেক পৌর কাউন্সিলর সনজিত পাল, সাবেক পৌর কাউন্সিলর প্রণব দে ঈদুল, ছোট মহেশখালী ইউপি সদস্য সুজন কান্তি দে, পুজা উদযাপন পরিষদের কমল কৃষ্ণ ঘোষ, পুজা উদযাপন ফ্রন্ট মহেশখালী আহ্বায়ক চিত্র দে, পৌর শাখার সভাপতি রুপন কান্তি দে, সাধারণ সম্পাদক সমীর কান্তি দে, রাজীব কান্তি দে,  বাংলাদেশ হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ ঐক্য পরিষদ মহেশখালী শাখার সাধারণ সম্পাদক জুলন দাশ, পুজা উদযাপন পরিষদ হোয়ানক ইউনিয়ন সভাপতি বিপিন দে, সাধারণ সম্পাদক নিপেন্দ্র দে, কালারমারছড়া ইউনিয়ন সম্পাদক সন্তোষ কুমার শীল, শাপলাপুর ইউনিয়ন সম্পাদক রনজিত কুমার শীল, তপন দে-সহ স্থানীয় মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “ধর্মীয় ব্যক্তিত্ব ও বিশ্বাসকে অবমাননা করা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননাকর বক্তব্য কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।”

বক্তারা আরও বলেন, “গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার হুমকি অত্যন্ত উদ্বেগজনক। এসব উসকানিমূলক কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সমাবেশ থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, ধর্মীয় অবমাননার ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এবং দেশের সকল মন্দির ও উপাসনালয়ের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ধর্মীয় উসকানি ও বিদ্বেষ ছড়িয়ে সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

এ সময় বক্তারা দেশের শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় অবমাননা ও উপাসনালয়ের বিরুদ্ধে হুমকির প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park