1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির বীরনগর (শালজন) জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মাসুদ রানা প্রধান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবির বীরনগর (শালজন) জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মাসুদ রানা প্রধান

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর (শালজন) জামে মসজিদের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেছেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
পরিদর্শনকালে তিনি মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি মসজিদের নির্মাণ কাজ দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন করার আহ্বান জানান।
মাসুদ রানা প্রধান মসজিদের উন্নয়ন ও নির্মাণকাজে আর্থিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মুসল্লি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park