1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড পরিবারের পক্ষ থেকে সকল সিঙ্গাপুর প্রবাসী ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মামুন খান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড পরিবারের পক্ষ থেকে সকল সিঙ্গাপুর প্রবাসী ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মামুন খান

মামুন খান,সিঙ্গাপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

মামুন খান,সিঙ্গাপুর

সিঙ্গাপুর এর মাটিতে খেটে খাওয়া ও মেহনতি শ্রমিক এর সংখ্যার দিক দিয়ে বেশি বাংলাদেশী।

সিঙ্গাপুর এ কাজ করে আমরা যখন মাস শেষে একটা বেতন পাই তখন আমাদের মনটা ভরে যায়। ভুলে যায় হাজারো কষ্টের কথা।

আমরা সিঙ্গাপুর এর মাটিতে কাজ করে সকলের সহায়তায় আমরা একটা সংগঠন চালু করি।
“টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড ২০২৩” অনেক ভাইয়ের সাড়া পাই আমাদের এই সংগঠন চালানোর জন্য।
এত সংগঠন চালু করা হয় আগষ্ট মাসের ৯ তারিখ ২০২৩ সালে।
আমরা এই সংগঠনের সকল ভাইদের ব্যাপক সাড়া পাই। সকলের সহযোগিতায় আমরা আমাদের কার্যকর্ম করেছি।

১/একটি পরিবারের মাঝে একটি গরু কিনে দেওয়া ( বাসাইল)
২/ গলার অপারেশনের সমস্ত খরচ ( টাঙ্গাইল সদর )
৩/মা-বাবার ক্যাস্নারের চিকিৎসা এবং তাদের একটি ছেলের সমস্ত পড়ালেখার দায়িত্ব ( মির্জাপুর)
৪/ক্যাস্নারের চিকিৎসা করার জন্য আর্থিক সহায়তা ( সখিপুর )
৫/এতিম খানায় খাদ্য সামগ্রী বিতরণ ( নাটোর )
৬/ ক্যাস্নারের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা ( নাগরপুর )
৭/অসহায় পরিবারের মাঝে ঈদের সামগ্রী ও নগদ টাকা বিতরণ ( মির্জাপুর)
৮/ক্যাস্নারের চিকিৎসার আর্থিক সহায়তা ( শেরপুর)
৯/অসহায় এক পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেওয়া ( দেলদুয়ার)
১০/ অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ ( টাঙ্গাইল সদর)
১১/আরো চলমান আছে

টাঙ্গাইল সোসাইটি অব টাষ্ট ফান্ড ২০২৩ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মামুন খান ( সিঙ্গাপুর প্রবাসী) বলেন, আমরা চাই সকল অসহায় মানুষের পাশে দাড়াতে।
এই সংগঠনের সকলের সহযোগিতায় আমাদের এই সংগঠন চালানো হয়।

সিঙ্গাপুর থেকে এই সংগঠনের কার্যকর্ম করা হয় এবং বাংলাদেশে তা পরিচালনা করা হয়।

আমাদের সংগঠনের একটা শ্লোগান আছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের অঙ্গিকার।

সামনের ঈদের সময় অনেক অসহায় মানুষ আছে যারা ঈদের খাদ্য সামগ্রী কিনতে পারে না।

প্রবাসী ভাই যদি সম্ভব হয় আপনি আপনার আশে পাশের পরিবারের প্রতি একটু খেয়াল রাখবেন।
ঈদের আনন্দ আমরা যারা প্রবাসে আছি একে অপরের সাথে কুশল বিনিময় করবো।
কারো প্রতি কোন রাগ অভিমান করে থাকবো না।
সকল সিঙ্গাপুর প্রবাসী ভাইদের প্রতি রইলো আমার ভালোবাসা এবং ঈদের শুভেচ্ছা ” ঈদ মোবারক “

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park