1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় খাবার জুটলেও নাই থাকার জায়গা অনাথ দুই ভাই–বোন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় খাবার জুটলেও নাই থাকার জায়গা অনাথ দুই ভাই–বোন

মোঃ আতাউর রহমান বাগমারা, রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০১৪ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা, রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার চাঁইসাড়া গ্রামে লতাপাতা জন্মানো জন্মভিটায় থাকেন অনাথ দুই ভাই–বোন।১৪ বছর আগে মাকে হারিয়েছেন আলপনা রানী (২১) ও বিলাস কুমার (১৫)। মায়ের মৃত্যুর তিন বছরের মাথায় বাবা মারা যান। সেই থেকে অনাথ দুই ভাই–বোন বড় চাচার আশ্রয়ে আছেন। নানা প্রতিকূলতার মধ্যে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। তবে দরিদ্র চাচা তাঁদের ভরণপোষণ দিতে আর কুলিয়ে উঠতে পাচ্ছেন না। খাবার জুটলেও থাকার জায়গার সংকটে পড়েছেন দুই ভাই–বোন।

চাচা হরেন কুমার জানান, তাঁর ছোট ভাই বীরেন সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। অসুস্থ থাকাকালে চিকিৎসার জন্য ২০১০ সালে বীরেনকে রাজশাহীতে নিয়ে যান তাঁর স্ত্রী বাসনা রানী। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, বীরেন ক্যানসারে আক্রান্ত। এটা জানার পর বাসনা মানসিকভাবে ভেঙে পড়েন। অসুস্থ স্বামীসহ বাড়িতে ফিরে এসে স্বজনদের দুঃসংবাদটি জানান। এরপর নিজেই অসুস্থ হয়ে পড়েন। ওই দিন চেতনা হারিয়ে ফেললে হাট গাঙ্গোপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালে তিনি মারা যান। তিন বছরের মাথায় চিকিৎসার অভাবে ২০১৩ সালে বীরেন মারা যান।

আলপনা রানী নরদাশ ডিগ্রি কলেজের স্নাতক (বিএসসি) প্রথম বর্ষের ছাত্রী। আর বিলাস কুমার স্থানীয় হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেবে। আলাপকালে আলপনা বলেন, খুব কষ্ট করে এ পর্যন্ত এসেছেন। আগ্রহ থাকার পরও টাকার অভাবে ভালো কলেজে পড়তে পারেননি। মধ্যে টাকার অভাবে লেখাপড়ার বিরতিও দিতে হয়েছিল। খাবারের চেয়ে থাকার কষ্টই বেশি। তাঁদের মাত্র দুই সেট করে পোশাক। জ্যাঠার দেওয়া ছোট কক্ষে এক চৌকিতে দুই ভাই–বোনকে থাকতে হয়।

সম্প্রতি সরেজমিনে চাঁইসাড়া গ্রামে ইটের গাঁথুনির তিনটি কক্ষের একটি বাড়ি দেখা যায়। বাড়িটির বারান্দার এক কোণে একটি গরু বেঁধে রাখা, যা গোয়ালঘর হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি আছে তিনটি কক্ষ। একটি কক্ষে বসবাস করেন আলপনা রানী ও বিলাস কুমার। ছেঁড়া চাদর বিছানো চৌকির এক কোনায় বইখাতা, আরেক পাশে দুটি বালিশ। তাঁদের লেখাপড়া অব্যাহত রাখা অনিশ্চিত হয়ে পড়েছে।

বিলাস কুমার জানায়, বাবা-মায়ের চেহারা মনে নেই। এখন খাওয়ার কষ্ট না হলেও থাকার কষ্ট বেশি। স্কুলের এক শিক্ষক বিনা টাকায় প্রাইভেট পড়িয়ে সহযোগিতা করছেন। তবে টাকার অভাবে সব বই কিনতে পারেনি।

স্থানীয় নরদাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তিনি কিছুদিন হলো দায়িত্ব নিয়েছেন। অনাথ ভাই–বোনকে সহযোগিতার চেষ্টা করবেন।

হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, বিলাসকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনা টাকায় পড়ানোসহ সহযোগিতা করা হয়।

বাগমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব আল রানা বলেন, কিছুদিন আগে এলাকার লোকজনের মাধ্যমে অনাথ দুই ভাই–বোনের বিষয়ে জানতে পেরেছেন। তাঁদের সহযোগিতা ও বাড়ির জন্য আবেদন গ্রহণ করে তা রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। গৃহহীনদের বাড়ি নির্মাণের প্রকল্পটি আপাতত বন্ধ রয়েছে। আবার চালু হলে অগ্রাধিকার ভিত্তিতে অনাথ ভাই–বোনের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park