1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত পলিটেকনিকে রেকর্ডসংখ্যক ভর্তি আবেদন, ৪০ হাজার আসনের বিপরীতে ফরম তুলেছেন ৮০ হাজার শিক্ষার্থী দুর্গাপুরে খিঁচুনিতে কাতর ৩ বছরের রায়হানা,চিকিৎসায় ডেপুটি স্পিকারের সহায়তা চান পরিবার দেবীগঞ্জে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ সেন্টমার্টিনে নিম্ন আয়ের পরিবারকে কোস্ট গার্ডের ত্রাণ ​বেলকুচিতে ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে ইউএনও ও থানায় জামায়াতের অনুলিপি প্রদান সফাত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হলেন শিক্ষানুরাগী আনছার আলম কোরেশী। জমিতে স্প্রে করতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু পাবনায় ডিবি পুলিশের নতুন ওসি হিসেবে আব্দুস ছালামের দায়িত্ব গ্রহণ, অপরাধ দমনে জোরদারের প্রত্যাশা উল্লাপাড়ায় যুবলীগ নেতা সাইফুল ইসলাম রতন গ্রেপ্তার

সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫৫ বার পঠিত

সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা মিলনায়তনে ৬টি ক্যাটাগরীতে
এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক- বিভাগে শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী, খ- বিভাগে তৃতীয় শ্রেণীর থেকে পঞ্চম শ্রেণী, গ- বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী, ঘ- বিভাগে ৯ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, ঙ- বিভাগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, শিশু একাডেমি সাতক্ষীরার শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম,জেলা কালচারাল অফিসার ফাইজা ইসলাম অন্বেষা। এসময় শিশু একাডেমি সাতক্ষীরার লাইব্রেরিয়ান মো. রফিকুল ইসলামসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৪টা ক্যাটাগরিতে ১২ শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ৫ শিক্ষার্থীকে ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park