1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতনের অভিযোগ, বিচারহীনতার প্রশ্ন তুললেন - সোহাগ আরেফিন। ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

‎এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতনের অভিযোগ, বিচারহীনতার প্রশ্ন তুললেন – সোহাগ আরেফিন। ‎

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৩ বার পঠিত

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর সুষ্ঠু বিচার না হওয়ায় প্রশ্ন তুলেছেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন।
‎গত ৪ মে সাংবাদিক উন্নয়ন পরিষদের
‎আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে
‎আলোচনা সভায় বক্তব্যেদান কালে তিনি এ দাবি করেন,
‎
‎ইউনুস সরকারের শাসনামলে গত এক বছরে অন্তত ৪৯৬ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।
‎
‎কিন্তু এসব ঘটনার কোনো কার্যকর বিচার হয়েছে কিনা—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।
‎সোহাগ আরেফিন বলেন, “এতগুলো নির্যাতনের ঘটনা ঘটলেও আমরা তার কোনো দৃশ্যমান বিচার দেখিনি। বিচার না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে।”
‎
‎তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডেরও এখনো বিচার হয়নি। “১৪ বছর পার হলেও আমরা সাগর-রুনী হত্যার বিচার দেখতে পাইনি। তাহলে নতুন ঘটনাগুলোর বিচার কিভাবে হবে—এ প্রশ্ন থেকেই যায়, যোগ করেন তিনি।
‎তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তথ্যমন্ত্রী এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎সাংবাদিক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেবেকা সুলতানা রেখা চৌধুরীর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন পরিষদের ম্যানেজিং বোর্ডের ডিরেক্টর কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বেলাল আহমেদ,  সাংবাদিক উন্নয়ন পরিষদের উপদেষ্টা আবদুল মবিন,  সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম মিজান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন,  যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুল্লাহ তুষার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম বাবলু, শামসুল আলম রানা, অর্থ সম্পাদক সোহাগ হাসান মোল্লা, কেন্দ্রীয় প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আসিফ,  সহ প্রচার ও দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন মাসুদ,সদস্য আব্বাস উদ্দিনসহ চট্টগ্রাম বিভাগীয়,জেলা, মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park