1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরদীতে খালখননে বাধা: ইউএনও অপসারণ দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ঈশ্বরদীতে খালখননে বাধা: ইউএনও অপসারণ দাবিতে মানববন্ধন

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
আঠারো কোটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের পাবনা-৪ আসনের প্রতিনিধি অধ্যাপক আবু তালেব মন্ডলকে দিয়ে সরকারের সকল উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করাতে হবে বলে দাবি করেছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী সাইদুল ইসলাম।

 অনির্বাচিত  বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে দিয়ে দাশুড়িয়ায় খাল খনন উদ্বোধন এবং স্থানীয় এমপিকে খালখনন কর্মসুচিতে বাধা দেওয়ার প্রতিবাদে ও উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবিতে রেলগেটে জামায়াতে ইসলামীর  পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি করেন।

রবিবার (৩ মে) সকাল ১১টায় ঈশ্বরদী রেলগেট এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা মিডিয়া সম্পাদক মাসুদ রানা মাসুম, উপজেলা আইন বিষয়ক সম্পাদক খান হাফিজুর রহমানসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, খালখনন কর্মসূচি বাস্তবায়নে বাধা সৃষ্টি এবং সরকারি কাজে অসহযোগিতার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা দ্রুত  ইউএনও’র অপসারণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park