1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাবিপ্রবির স্থাপত্য বিভাগে দুইদিনব্যাপী থিসিস জুরি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাবিপ্রবির স্থাপত্য বিভাগে দুইদিনব্যাপী থিসিস জুরি

পাবিপ্রবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্থাপত্য বিভাগে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘স্টুডিও এক্স: জুরি ২০২৬’। দুইদিনব্যাপী এই আয়োজন আগামী ১১ ও ১২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের স্টুডিও–১-এ অনুষ্ঠিত হবে।

জানা যায়, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই জুরি কার্যক্রম। এতে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাদের চূড়ান্ত থিসিস প্রকল্প উপস্থাপন করেন এবং বিশিষ্ট স্থপতি ও শিক্ষকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সেগুলোর মূল্যায়ন করবেন।

জুরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন সমসাময়িক ও প্রাসঙ্গিক বিষয়ভিত্তিক প্রকল্প উপস্থাপন করবেন। এর মধ্যে রয়েছে ইকো-ট্যুরিজম, স্বাস্থ্যসেবা অবকাঠামো, সাংস্কৃতিক কেন্দ্র, পরিবেশবান্ধব উন্নয়ন, উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়।

স্থাপত্য বিভাগের এক শিক্ষার্থী বলেন,স্টুডিও এক্স জুরি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এখানে আমরা আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও গবেষণার ফলাফল উপস্থাপন করার সুযোগ পাই। জুরি বোর্ডের মূল্যবান পরামর্শ আমাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে অনেক কাজে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park