1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

‎সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।
‎
‎ঋণখেলাপি ও মামলাবাজির অভিযোগে অভিযুক্ত এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহাবুদ্দিন আলম গং কর্তৃক সাংবাদিক আরিয়ান কে মিথ্যা মামলায় হয়রানি ও সোশ্যাল মিডিয়াতে অপপ্রচারের প্রতিবাদে আজ ৬ এপ্রিল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎
‎চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন জার্নালিস্ট ক্লাবের আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা,জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক সি ভিশনের সম্পাদক এস এম আকাশ, দৈনিক এখনই সময়ের বিভাগীয় ব্যুরো প্রধান কামরুজ্জামান রনি,সাংবাদিক আবু হেনা খোকন,
‎
‎চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সাংবাদিক নেতা সোহাগ আরেফিন, সিআরএর সাংগঠনিক সম্পাদক অন্তর মাহমুদ রুবেল, মানবাধিকার নেতা মুহাম্মদ রফিকুল ইসলাম, সাংবাদিক নেতা শিব্বির আহমেদ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, রেখা আলম,শহীদুল ইসলাম,শফিকুল ইসলাম,জহিরুল ইসলাম বাবলু,ক্যামেরা জার্নালিস্ট শওকত,সাংবাদিক রাজীব ওসমানী,আরাফাত কাদের, রাকিব উদ্দিন,রেজাউল করিম বাবলু, সিএইচডি নিউজের আব্দুল আওয়াল মুন্না,বাবলু বড়ুয়া,আনিসুর রহমান,চ্যানেল এস প্রতিনিধি রুমেন চৌধুরী,মো:জামশেদ ইসলাম,সানি দাশ, সহ বিভিন্ন সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন আরিয়ান লেলিন বস্তুনিষ্ঠ প্রকাশ করায় ঋণখেলাপি ও মামলাবাজির অভিযোগে অভিযুক্ত এস এ গ্রুপের
‎স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি ও সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার মাধ্যমে হেনস্থা করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।
‎
‎বক্তারা আরো বলেন, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম গং এর বিরুদ্ধে ব্যাংক লুট,ঋণখেলাপিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বরং উল্টো সাংবাদিকরা নিউজ করলেই সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।
‎
‎সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিক আরিয়ান লেলিন এর বিরুদ্ধে করা এস এ গ্রুপের দায়ের করা মিথ্যা ও হয়রানি মূলক মামলার নিঃশর্ত প্রত্যাহারের দাবী জানায় অন্যথায় আরে কঠিন আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park