1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সূচনা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সূচনা

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৬১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

আজ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোর ৫টা ৫৬ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ, ময়মনসিংহ প্রাঙ্গণে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রোকনুজ্জামান রোকন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসানসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশীজনরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। স্বাধীনতার মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park